1. admin@kamalgonjerdak.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ইউপি সদস্য ধনা বাউরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩ Time View
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ও রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী। তাঁর পারিবারিক উদ্যোগে এলাকার দরিদ্র মুসলিম পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ধনা বাউরীর নিজ এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যে এই খাদ্য সহায়তা ও উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে ধনা বাউরী বলেন, “পারিবারিকভাবে আমরা প্রতি বছরই ক্ষুদ্র প্রচেষ্টায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা একে অপরের দুঃখ ভাগ করে নেই। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতেই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি হিসেবে এবং চা শ্রমিক নেতা হিসেবে ধনা বাউরী সবসময়ই জাতি-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের প্রয়োজনে পাশে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi