1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi