1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ইউনিয়ন বিএনপির সভাপতির নিজ বাসভবনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির নেতৃবৃন্দ দলের ঐক্য ও আগামী দিনের পথচলা নিয়ে গুরুত্বারোপ করেন। সভাপতির আমন্ত্রণে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আজকের এই আয়োজন।”

ইফতার মাহফিলে স্থানীয় মুরব্বি, আলেম-উলামা এবং ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi