1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদ’ এর অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম ‘পাঙাল সাহিত্য সংসদ’র যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ.কে শেরাম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন ‘খোন্থোক’ ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরী ভাষায় লিখিত ‘নীংশিংবগী ঈথক ইপোম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi