1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণে এমপি পুত্র চিশতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:

​মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরসভা কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবের পুত্র, বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতি

চাল বিতরণকালে মুঈদ আশিক চিশতি বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রীর এই উপহার যেন সঠিক মানুষের হাতে পৌঁছায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অসহায় মানুষ যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়।”

পৌর প্রশাসক মো: আসাদুজ্জামান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে এবং আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi