1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল, সম্পাদক মোনায়েম

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে নির্মল এস পলাশকে (দৈনিক তৃতীয় মাত্রা) সভাপতি ও মোনায়েম খানকে (দ্য এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে উপজেলার আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত সাধারণ সভায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, আহমেদুজ্জামান আলম, আসহাবুজ্জামান শাওন, আব্দুল বাছিত খান, আর কে সোমেন, হিফজুর রহমান তুহিন, পারভেজ আহমদ, মো. মোনায়েম খান প্রমুখ।

সাধারণ সভা শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।

নতুন কমিটর অন্যান্যরা হলেন, আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র) সহসভাপতি, হিফজুর রহমান তুহিন (দৈনিক তরুন কন্ঠ) সহ সাধারণ সম্পাদক, আর কে সোমেন (ব্রজ্জ্বধ্বনি) অর্থ ও দপ্তর সম্পাদক, জায়েদ আহমদ (দৈনিক সংবাদ সারাবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক, শায়েখ আহমেদ (দৈনিক ঘোষণা) তথ্য ও গবেষণা সম্পাদক, সাইদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিনিধি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজু দত্ত দৈনিক কালবেলা) সদস্য, এলিসন সুঙ ( দৈনিক বাংলা টাইমস) সদস্য।

উল্লেখ্য, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ প্রেসক্লাব এর সহসভাপতি, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও সদস্য ও আসহাবুজ্জামান শাওন প্রেসক্লাব এর সভাপতি
নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi