আজ বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী খ্যাত ও দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। টানা ৫ দিন ধরে এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।