নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ |
মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘চিৎলিয়া প্রবাসী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে চিৎলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন।
হাফেজ খায়রুল আমিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের দেশীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুহিন ইসলাম শিপু।
সংগঠনের প্রবাসী কমিটির সহসভাপতি মো. সেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া উপস্থিত অতিথি ও গ্রামবাসীদের ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রাজু তাদের বক্তব্যে বলেন, “সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ার কারণেই এই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে চাই।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল আব্দুল মইজ। এছাড়াও উপস্থিত ছিলেন, আব্বাস আলী মাস্টার (সভাপতি, চিৎলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ), রুশমত আলী মাস্টার, মাওলানা আব্দুস সালাম, চৌধুরী মোহাম্মদ মেরাজ, আশরাফ আলী, মো. সিরাজ মিয়া, মো. ফজর আলী, সলিম মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে শরিক হন।