1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

জন্মভূমি কমলগঞ্জে আসছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৩ Time View

নিজ জন্মভূমি মৌলভীবাজারে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রবিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সূচি অনুযায়ী দুপুর ২ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে উপস্থিত হবে মন্ত্রী। এরপর বিকাল ৩ টার দিকে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা পরিদর্শন এবং বরুণার পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি তার পৈতৃক নিবাস কমলগঞ্জের উবাহাটা গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করে সন্ধ্যায় নিজ বাড়িতে ইফতার শেষে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আরিফুল হক চৌধুরীর আগমনকে ঘিরে নিজ জেলার কৃতি সন্তানকে বরণ করতে কমলগঞ্জের উবাহাটাসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi