নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের আনুয়ারুল আজিম চৌধুরী অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. মহিউদ্দিন রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবুল মুহিত, স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রভাষক আরিফুল ইসলাম রুবেল, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহমেদ রায়হান ফারহি প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো হাবিবুল্লাহ আল যাহেরি এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রসঙ্গত, মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন, যা শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।