1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

স্বাগত মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিলটি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi