1. admin@kamalgonjerdak.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বাছাই শেষে মৌলভীবাজার-৪ আসনে বৈধ প্রার্থী ৭ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৮১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা নির্বাচন কর্মকর্তা ও তার প্রতিনিধির উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিষয়টি জানানো হয়।

বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহসিন মিয়া মধু, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মোঃ আবুল হাসান।

অপরদিকে অবৈধ বা বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু ও মুঈদ আশিক চিশতী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi