1. admin@kamalgonjerdak.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বিজিবির প্রেস ব্রিফিং : তিন মাসে ১৬৯ কোটি টাকার চোরাই পণ্য আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক ও বিভিন্ন দূর্যোগে উদ্ধার কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নভেম্বর ২০২৫ হতে এ পর্যন্ত সীমান্তে অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ প্রায় ১ শত ৬৪ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও সাড়ে ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করছে বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি কর্তৃক বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নিমিত্তে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহের সকল বিজিবি সদস্যদের নির্বাচন মোতায়েন পূর্ব প্রশিক্ষণ প্রদান চলমান রয়েছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহের নিমিত্তে বিজিবি কর্তৃক ড্রোন ও বডি অর্ন ক্যামেরা বিস্তৃতভাবে ব্যবহারের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করা হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন সন্ত্রাসী, দল বা গোষ্ঠী ও অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি’র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী ব্যাপক হারে বৃদ্ধির পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অন্যান্য মাদক ও চোরাচালান, সীমান্ত হত্যাসহ আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ সংগঠিত না হয় সেজন্য বিজিবি সদস্যদের অক্লান্ত ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দিনরাত নিরবচ্ছিন্নভাবে সীমান্তের নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান নিশ্চিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi