1. admin@kamalgonjerdak.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

যুক্তরাজ্য জিএসসি স্কটল্যান্ড রিজিয়নের সভাপতি জবুর কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২১ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন জিএসসি (GSC) স্কটল্যান্ড রিজিয়ন যুক্তরাজ্যের সভাপতি আহমেদ আলী জুবু। তাঁর ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জিএসসি স্কটল্যান্ড রিজিয়ন ইউকে-এর সভাপতি আহমেদ আলী জুবু, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

এছাড়া বিতরণ কার্যক্রমে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi