1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সাংবাদিকের সঙ্গে মৌলভীবাজারের নবাগত ডিসির মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ Time View

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (২৩ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর এই কর্মস্থলে আগমনে স্বাগত জানান। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi