1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আলীনগর চা বাগানে মহসিন মিয়ার পক্ষে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা এ আয়োজন করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। বৈঠকে পৌঁছালে আয়োজক কমিটির নেতৃবৃন্দরা উত্তরীয় পরিয়ে মহসিন মিয়াকে সম্মাননা জানান।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল আহাদ ও শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম।

এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi