1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে এমপি পুত্র চিশতীর উদ্যেগে জার্সি বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৫৫ Time View

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপির একমাত্র পুত্র, তরুণ সমাজসেবক ও কমলগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুঈদ আশিক চিশতী কমলগঞ্জের জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করেছেন। এসময় তিনি ক্লাবটিকে আর্থিক সহযোগিতা করেন।

বুধবার (৪ মার্চ) রাতে তিনি পরিষদের সদস্যদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরিষদের পক্ষ থেকে জার্সিগুলো গ্রহণ করেন সংগঠনের সভাপতি জেনার আহমেদ ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সামু।

এ সময় মুঈদ আশিক চিশতী তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সৃজনশীল কাজ এবং খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, “সুস্থ ও সবল সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর ছাত্রদল আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, সমাজসেবক মুন্না চৌধুরী, সাংবাদিক সুলেমান মানিক ও রুহুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে জেমস সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মুঈদ আশিক চিশতীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার সামাজিক উন্নয়নে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। জার্সি বিতরণ শেষে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi