1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কমলগঞ্জে চক্ষু শিবির: ৩০০ রোগী পেলেন ফ্রি চিকিৎসা-চশমা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬২ Time View

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির” অনুষ্ঠিত হয়েছে। আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত চক্ষু শিবিরে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি রেহেনা বেগম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী রিপন, ডা. তানভীর আহমদ (এমবিবিএস ), সমাজ সেবামূলক সংগঠন বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন।

চক্ষু ব্যাধির বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু চিকিৎসক মোজাহের হোসেন। চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়,আগামীকালের মধ্যেই অপারেশন কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা যায়।

বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী বলেন, বন্ধন নিয়মিতই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi