1. admin@kamalgonjerdak.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কমলগঞ্জে তিন কক্ষে গাদাগাদি করে পরীক্ষা দিচ্ছে ৩ শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। বর্তমানে চলমান প্রথম প্রান্তিক মূল্যায়ণ পরীক্ষায় এক একটি সরু বেঞ্চে ৩ থেকে ৪ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসে পরীক্ষা দিতে হচ্ছে। এই তীব্র গরমে দম বন্ধ করা পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৩৩৭ জন। অথচ বিশাল এই শিক্ষার্থীদের জন্য ভবন আছে মাত্র দুটি। এর মধ্যে প্রধান শিক্ষকের জন্য একটি কক্ষ বরাদ্দ করার পর পাঠদানের জন্য অবশিষ্ট থাকে মাত্র ৩টি কক্ষ। ৩টি কক্ষে ৩ শতাধিক শিক্ষার্থীর স্থান সংকুলান করা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ হাজেরা বেগম নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের দুর্ভোগের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যায়, অল্প জায়গায় গাদাগাদি করে বসে থাকা ক্লান্ত শিশুদের মুখ। গরমে ঘামতে থাকা অবস্থায় খাতা লিখছে শিক্ষার্থীরা। একই বেঞ্চে তিন-চারজন বসার কারণে বিঘিœত হচ্ছে পরীক্ষার গোপনীয়তা ও শৃঙ্খলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম বলেন, ‘বিদ্যালয়ে মাত্র ৩টি শ্রেণীকক্ষ আছে। একেকটা কক্ষে শতাধিক শিক্ষার্থীদের বসাতে হয়। উপজেলা শিক্ষা অফিসে বারবার জানানো সত্তে¡ও নতুন ভবনের ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি। সকলের নজরে আসার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিত্র তুলে ধরেছি।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহিম বাবর বলেন, যেসব বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ের জন্য চাহিদা পাঠানো হয়েছে। তবে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসার বিষয়টি জানা নেই। বিষয়টি দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi