1. admin@kamalgonjerdak.com : admin :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ টাকাসহ শুভ কান্তি দাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোছা থেকে একটি কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ৫০ পিস খয়েরি রঙের গোলাকৃতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়লব্ধ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi