1. admin@kamalgonjerdak.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নিজের গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩ Time View
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সন্ধায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে গরু আনতে যান। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং একপর্যায়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় গরুটি হঠাৎ কালাম মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi