নানা আয়োজনে মৌলভীবাজারে ‘এশিয়া পোস্ট’র উদ্বোধনী অনুষ্ঠান
প্রকাশের সময় :
সোমবার, ১১ মে, ২০২৬
১৩
Time View
মৌলভীবাজারে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এশিয়া পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: রুহুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও সাংবাদিক ইমাদ উদ-দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান (ভিপি মিজান)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ, লেখক ও গবেষক সাদেক আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পাতাকুড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজারের সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল গণমাধ্যম আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভাল করুক, কারণ ভাল না করলে ঠিকে থাকা যাবে না। যাই কিছু ঘটুক মানুষ সত্যিটাই খোঁজে নেয়।
এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, চ্যানেল ওয়ান এর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, একাত্তর টেলিভিশন এর প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, এখন টেলিভিশন এর প্রতিনিধি এম এ হামিদ, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দাল মাহবুব কোরেশী, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, সাংবাদিক সাদিকুর রহমান, আব্দুল বাছিত খান প্রমুখ।